মাদারগঞ্জ

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাকির হোসেনের প্রানহানি

স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।

জাকির হোসেনের পরিবার ও স্থানীয়রা জানান- রোববার দুপুরে বাড়ির পাশের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান জাকির। এ সময় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পর্শ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য যদি বিনা ময়না তদন্তের আবেদন করলে আমরা অনুমতি দিয়ে দিবো।

Related Articles

Back to top button