জামালপুর

সকালের নাস্তার সময় কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু

জাহাঙ্গীর আলম জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল আব্দুল হাই রোববার সাকলে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আব্দুল হাইয়ের সহকর্মীরা জানান- ‘সকালে নাস্তা খাওয়া সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুতে নরুন্দি তদন্ত কেন্দ্রসহ পুরো পুলিশ বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নরুন্দি তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) সজীব রহমান জানান- কনস্টেবল আব্দুল হাই ছিলেন একজন দায়িত্বশীল, ভদ্র ও পরিশ্রমী পুলিশ সদস্য। কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ বাহিনী একজন সৎ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button