সরিষাবাড়ী

চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান- প্রতি বছরের ন্যায় এবারও মোনার পাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেন পলাশ মিয়া ফারুক।
বুধবার সন্ধ্যায় পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে নিজ বাড়ীতে ইফতারের আয়োজন করেন তিনি। এতে বিএমপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

এসময় পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক বলেন, যদিও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং দেশকে উন্নত-সমৃদ্ধকরণে অবদান রাখতে সবাইকে চেয়ারম্যান-মেম্বার হতে হয় না। আমার ইউনিয়নের মানুষের চাহিদা অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পোগলদিঘা ইউনিয়নের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রার্থীতা ঘোষনা করছি। আমার আল্লাহ তায়ালার রহমতের কোন অভাব নেই। তাই ইউনিয়ন পরিষদে আসা গরিবের হক মেরে খাওয়ারও কোনো
সম্ভাবনা নেই।

Related Articles

Back to top button