জামালপুর

বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জামালপুর জেলা শাখার কর্মচারীরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা আদালত চত্বরের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে আদালত চত্বরের সামনে একটি বিক্ষোভ মিছিল করেন বিচার বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান রবিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনূর হাসান।

এসময় তারা বলেন- বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও তা এখনো কার্যকর করা হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই । দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বর প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টায় আদালত গেটে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Related Articles

Back to top button