সারাদেশ

শেরপুরে ভোটগ্রহণ চলছে

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বৃদ্ধি পেতে দেখা গেছে।

শেরপুর-১ (সদর)

শেরপুর-১ (সদর) আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ৮৫৬টি ভোটকক্ষের মাধ্যমে ৪ লাখ ৪৭ হাজার ৭৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫৪টি ভোটকেন্দ্রে ৮২০টি ভোটকক্ষের মাধ্যমে ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে ৬৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে।
এই দুটি আসনে নতুন ভোটারের সংখ্যা ৫৫ হাজার ১৬৩ জন।
তবে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন করে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রায় ৫ হাজার ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মোবাইল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন।

Related Articles

Back to top button