অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যাক্তিকে কারাদণ্ড
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিশ দিনের কারাদণ্ড এবং অপর জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (০১ মার্চ ) দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দন্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুরাদ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাজলাপাড়া গ্রামের মোঃ কাশেম (৫৫) ও টাঙ্গাইলের বল্লা গ্রামের মোঃ জাকির (৩৩)।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়- রোববার দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের হাজারিপাড়া এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে আনলোড করার সময় ওই দুই ব্যাক্তিকে কারাদণ্ডাদেশ ও অর্থদন্ড করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বলগেট জব্দ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মোঃ মুরাদ হোসেন বলেন- অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী অভিযুক্ত দুজনকে এ দণ্ডাদেশ ও অর্থদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।




