মাদারগঞ্জ

বাড়তি দামে পেট্রোল বিক্রি : ২ দোকানিকে জরিমানা

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোলের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী শাহজাহান রিন্টু ও মোখলেছুর রহমান নামের দুই দোকানিকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

এ সময় তিনি জানান- বাজারে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার নির্দেশনা দেন এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে সতর্ক করেন।

Related Articles

Back to top button