জামালপুর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

শনিবার জামালপুর সদর উপজেলা প্রাঙ্গনে অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাযযাদ আনসারী প্রমুখ। এসময় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গন ও জামালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়।

এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন- “ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিস প্রধানের দায়িত্ব নিতে হবে তার অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। সবাইকে মনে রাখতে হবে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’।”

জেলা প্রশাসক মো. ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

Related Articles

Back to top button