ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ: একজনকে ১০ বছরের আটকাদেশ
স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বিল্পব মিয়া বিশু নামে একজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান- ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সী শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে বিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিশু। বর্তমানে আসামী বিশু গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।
আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিচারক মামলার একমাত্র আসামী বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন। রায়ে সন্তুটি প্রকাশ করেছে মামলার বাদী।




