ইসলামপুর
ভুট্টা ক্ষেতে জুয়েলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক ইজিবাইক চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্টা ক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশের জরুরি সেবা ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




