আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
স্টাফ রিপোর্টার: জামালপুরে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে শুক্রবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১১ এপ্রিল) এ ঘটনায় শিশুটির বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে জামালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
মামলা থেকে জানা যায়- শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে অনিক(১৬) শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি প্লোট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয়। শিশুটি চিৎকার করলে অনিক তার হাত খুলে বাড়িতে নিয়ে আসার পথে তার মায়ের সাথে দেখা হয়। সে তার মাকে বলে যে- শিশুটি খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াহিয়া আল মামুন বলেন- শিশু ধর্ষনের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেয়া হয়েছে। ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল সম্পন্ন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতার করতে সাদা পোষাকের পুলিশসহ বেশ কয়েকটি টিম কাজ করছে।




