জামিনে বেরিয়ে গুজব: আবারও আটক আ.লীগ নেতা
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জুলাই আন্দোলনে নাশকতার মামলায় মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ মুকুলকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে জামালপুরের মেলান্দহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ।
এর আগে গত (৩০ জানুয়ারি) আত্মগোপনে থাকা অবস্থায় জামালপুর শহরের যৌন পল্লী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে বের হয়ে মুকুল সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়াচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন- জুলাই আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মাসুদ পারভেজ মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আইনী প্রক্রিয়া শেষে কাল তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।




