সারাদেশ

নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর টহল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি টহল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে এ নির্বাচনি টহল অনুষ্ঠিত হয়।

টহলটি দুপুরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শেরপুর জেলা শহরের অষ্টমীতলা, খোয়ার পাড়, কলেজমোড়, কানাশাখোলা, থানামোড় দিয়ে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।

টহলে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button