দেওয়ানগঞ্জ

বিএনপির গণমিছিলে জনস্রোত

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পৌর শহর ও বেলতলী বাজার প্রদক্ষিণ শেষে জিল বাংলা চিনিকল এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। এই গণমিছিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীরা এ গণমিছিলকে স্মরণকালের জনবহুল মিছিল বলে দাবী করেছেন।

গণমিছিলকে ঘিরে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার কর্মী সমর্থক ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন। প্রথমে দুপুর আড়াইটা থেকে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিলিত হোন কর্মী সমর্থকগণ। পরে বিকাল চারটার দিকে সেখান থেকে পৌরশহর অতিক্রম করে ক্রমান্বয়ে বেলতলী বাজার ও সুগারমিল এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিলে সবার সাথে যোগ দেন বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। মিছিলে আসা অনেকের দাবী গণমিছিলটি স্মরণকালের সবচেয়ে জনবহুল গণমিছিল। ইতিপূর্বে দেওয়ানগঞ্জের মাটিতে এত বিশাল গণমিছিল হয়নি।

এর আগে এক সমাবেশে রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ দেশের জনগণ বিএনপিকে ভালোবাসেন। শহীদ জিয়ার আদর্শকে শ্রদ্ধা করেন। এবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা ধানের শীষকে বিজয়ী করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আসবেন। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মানুষ এবার জেগেছেন। তারা ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। এই প্রতিজ্ঞায় এ আসনের সকল ভোটাগণ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

Related Articles

Back to top button