জামালপুর

পাঁচ বছরের শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।

রায়ে সাজা পাওয়া আসামি পারভেজ ওরফে টেম্পো (১৯) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর গ্রামের মো: ছবর আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানান- ২০১৭ সালের ২৫ মে দেওয়ানগঞ্জ উপজেলায় বাড়ির কাছে খেলার সময় লিচু খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পারভেজ।

এই ঘটনার পর ভুক্তভোগীর মা পারভেজের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষ করার পর, পুলিশ পারভেজকে অপরাধের জন্য অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করে এই রায় ঘোষণা করা হয় এবং পারভেজের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন বলে জানিয়েছে আইনজীবী মোঃ ফজলুল হক।

Related Articles

Back to top button