আত্মসমর্পণে এসে কারাগারে গেলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন
স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনের বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আত্মসমর্পণে এসে কারাগারে গেলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন।
আসামীরা হলেন- ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কায়সার মাহমুদ রানা ।
আসামী তিনজন আত্বসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
আদালত থেকে জানা যায়- জুলাই আন্দোলনের বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামী এই তিনজন আত্মগোপনে ছিলেন। দেশে নতুন সরকার গঠনের পর তারা বৃহস্পতিবার জামালপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। শুনানী শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বৃহস্পতিবার বিকালে তাদেরকে জামালপুর জেলা কারাগারে প্রেরন করা হয়।




