ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার: জামালপুরের পিয়ারপুরে ট্রেনে কাটা পড়ে কপিল উদ্দিন নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিয়ারপুর রেল স্টেশন-এর আউটার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত কপিল উদ্দিন (৬৪) জামালপুর সদরের পিয়ারপুর ঘাগুরি গ্রামের বাসিন্দা । তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ও কানে কম শুনতেন।
জামালপুর রেলওয়ে পুলিশ জানায়- কপিল উদ্দিনের বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় হওয়ায় তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় অসতর্কতার কারণে পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় কাটা পরে মারা যান তিনি।
জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান- ‘ট্রেনে কাটা পড়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’




