সরিষাবাড়ী
এক হাজার পরিবার পেলো পলাশ মিয়া ফারুকের ঈদ উপহার
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার পরিবার ঈদ উপলক্ষ্যে উপহার পেলো ঈদের খাদ্য সামগ্রী।
মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামে বিন্যাফৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
স্থানীয়রা জানান- প্রতি বছর পলাশ মিয়া ফারুকের উদ্যোগে পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন স্থানের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এবারও বিভিন্ন গ্রামের ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, সাবান বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক।




