দেওয়ানগঞ্জপ্রধান খবর

ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ-১

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে  ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে  চার শিশু মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো এক শিশু।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এছাড়াও এই ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শান্তি নামের এক শিশু।
শনিবার বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও আবির নামে এক শিশু।
স্থানীয়রা জানান- ঈদকে কেন্দ্র ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীর করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারনে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সকলে সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে ৫ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় ৪ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান।
ঈদের এই খুশির মধ্যে তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

Related Articles

Back to top button