পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির গ্রেপ্তার
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির’কে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ইসলামপুর থানা পুলিশ পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো: ইমরুল ইসলাম।
রাসেল উত্তর দরিয়াবাদ এলাকার পতু শাহের ছেলে।
মো: ইমরুল ইসলাম জানান- রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা,১টি অস্ত্র মামলা ও বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও রাসেলের বিরুদ্ধে ইসলামপুর থানায় চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ হত্যা মামলার গ্রেপ্তারি ওয়ারেন্ট ও সাজার ওয়ারেন্ট রয়েছে। সৎ মা হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি রাসেল ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান- রাসেল দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পরিচয় দিতো। নাম গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলাসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে ঘুরে বেড়াতেন। এছাড়াও সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন করতেন বলেও সে স্বীকার করে।




