জামালপুর

ছাত্রশিবিরের পুরস্কার প্রদান ও মেধাবী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে রচনা প্রতিযোগিতার বিজয়ী ও অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘কলমে জুলাই রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের যেসব শিক্ষার্থী সিঙ্গেল ডিজিট ফলাফল অর্জন করেছেন, তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনটির কলেজ শাখার সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক কলেজ ও জেলা সভাপতি শামাউন ইসলাম, কলেজ সেক্রেটারি এহসানুল বারী আম্মার এবং অর্থ সম্পাদক কাওছার আহমেদসহ অন্য দায়িত্বশীলরা।

বক্তারা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও একাডেমিক সাফল্যকে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তারা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button