জামালপুর

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেন জামালপুর- ৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের হাম-রুবেলা টিকাদানের আহবান জানান।

জামালপুরের ৭টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

Related Articles

Back to top button