বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী উদ্ধার
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানা- গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকার ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অংশ নেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলোর বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া রয়েছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন- সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




