জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর সিংহজানী এলএসডি গ্রেড-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে জামালপুর সদর উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি নাজনীন আখতারের সভাপতিত্বে জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর সিংহজানী এলএসডি গ্রেড-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন- বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির ওপরেই এ দেশের অর্থনীতি নির্ভর করে। বর্তমান সরকার কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ করেছে। কৃষকরা যাতে কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে খেয়াল রেখে বোরো সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার আহবান জানান বক্তারা।




