বকশীগঞ্জ

বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে বাবা ও ছেলে গুরুত্বর আহত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবা মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬)।

আহতের স্বজনেরা জানান- বিকেলে বাড়ির পাশে রাস্তার ধারে বাবা ও ছেলে মিলে খড় স্তূপ দেয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে-  ছেলে মনির অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অন্যদিকে, পিতা মোতালেবকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

Related Articles

Back to top button