দেওয়ানগঞ্জ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল যুবকের

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পৌর শহরের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়- শনিবার সকাল ৬:৪০ ঘটিকায় ঢাকাগামী ব্রক্ষপূত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশনের অদূরে গাবতলী এলাকা অতিক্রম করার সময় মনোয়ার হোসেন চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করে। এ সময় পা পিছলে সে ট্রেনের নিচে পরে গিয়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন-“দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত ওই যুবক পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

Related Articles

Back to top button