ইসলামপুর

সুলতান মাহমুদ বাবু এমপিকে সংবর্ধনা

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান করা  হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ইসলামপুর মো: আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামালপুর-২ আসনের সংসদ সদস্য  এ. ই সুলতান মাহমুদ বাবু। অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও জয়নাল আবেদীন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সহ
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন- কলেজটি সরকারি করার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, শিক্ষার মান বৃদ্ধির লক্ষে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এর আগে বাবু এমপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রঙ্গনে বৃক্ষরোপন করেন।

Related Articles

Back to top button