তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে পুলিশ জানায়- দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টনকি এলাকায় পৌঁছালে ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন- মেলান্দহের টনকি এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




