রৌমারী-চর রাজিবপুর

`ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ রৌমারী উপজেলা বোর্ড নির্বাচনে ভূমিধস বিজয়

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন Volunteer for Bangladesh (VBD)-এর সারাদেশব্যাপী উপজেলা বোর্ড নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দেশের অন্যান্য উপজেলার মতো রৌমারী উপজেলাতেও  রবিবার (২১ জুন ২০২৬) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে রৌমারী উপজেলা বোর্ডের নতুন নেতৃত্ব বিপুল ভোটে বিজয় অর্জন করে।

নির্বাচনে সভাপতি পদে এক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে লাকাদ বিন আলম লাশ্য মোট ভোটের ৯৫ শতাংশ পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, মানবসম্পদ সম্পাদক এবং কার্যক্রম সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা ১০০ শতাংশ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন: সভাপতি: লাকাদ বিন আলম লাশ্য (৯৫% ভোটে নির্বাচিত) সাধারণ সম্পাদক: নাঈম আহমেদ নিরব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অর্থ সম্পাদক: ফেরদৌস হাসান ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মানবসম্পদ সম্পাদক: আব্দুল্লাহ আল হাদি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কার্যক্রম সম্পাদক: সাব্বির রায়হান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নবনির্বাচিত সভাপতি লাকাদ বিন আলম লাশ্যসহ বোর্ডের সকল সদস্যকে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবীরা আশা প্রকাশ করেন- নতুন নেতৃত্বের হাত ধরে Volunteer for Bangladesh (VBD) রৌমারী উপজেলা শাখা মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।

Related Articles

Back to top button