ইসলামপুর

লাল রঙের লাগেজে মিলল যুবকের  মরদেহ

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে একটি লাগেজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩জুন) রাত বারোটার দিকে উপজেলার চর পুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর এলাকার একটি পুকুর পার থেকে লাল রঙের একটি লাগেজের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়- রাতে বেনুয়ার চর এলাকার মাছ চাষী আলমাছ তার মাছের প্রজেক্ট দেখতে আসে। সেখানে রাস্তার পাশে ঝুপড়ির মাঝে একটি লাল রঙের লাগেজ দেখে সন্দেহ হলে তার ডাক চিৎকারে স্থানীয়রা চলে আসে। পরে খবর দিলে পুলিশ এসে  লাগেজটি খুলে তার ভিতরে এক যুবকের মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন-  মরদেহ অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগের ঘটনা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button