ইসলামপুর

জুয়া ও মাদকের সরঞ্জাম জব্দের পর ধ্বংস

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ইসলামপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অভিযানটি পরিচালনা করেন ইসলামপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সোহেল রানা।

অভিযানের সময় মাদকসেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে তা ধ্বংস করা হয়।

পুলিশ জানায়- মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং তরুণ সমাজ এসব অপরাধ থেকে দূরে থাকবে।

ইসলামপুর থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাদক ও জুয়ার বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button