সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস
মোঃ মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুফল ভোগীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ঋণ প্রদানের চেক হস্তান্তর করা হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার।
এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুফলভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।




