বকশীগঞ্জ

রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় মহিলা দলের আনন্দ র‍্যালি

মতিন রহমান, বকশীগঞ্জ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এম. রশিদুজ্জামান মিল্লাত নিয়োগ পাওয়ায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল এই আনন্দঘন কর্মসূচির আয়োজন করে।

দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সেটি শেষ হয়। র‍্যালি শেষে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এম. রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ ও মোতালেব সরকার, সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা জুলেখা বেগম, সহসম্পাদিকা বিলকিস আক্তার এবং পৌর মহিলা দলের সম্পাদিকা নুসরাত জাহান বিথী।

অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button