ইসলামপুর

বিএনপির আলোচনা সভা ও বিজয় মিছিল

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ইসলামপুর অডিটরিয়ামে উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম বক্তব্য রাখেন। এছাড়াও দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য দলীয় নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয় আলোচনা সভা থেকে।

এছাড়াও বক্তারা ইসলামপুরে এমপি পদে এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবি জানান।

পরে ইসলামপুর শহরে একটি বিজয় মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

Related Articles

Back to top button