জামালপুর

স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

স্টাফ রিপোর্টার:  জামালপুর শহরে  স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রীম কোর্টের আইনজীবী বলে জানায় স্বজনেরা।

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান- ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। কারন তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এর জন্য তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়িতে আসেন তাহমিনা। এরপরই এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান- পারিবারিক কলহের জেড়ে ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।  বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে খবর দিলে  ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

Related Articles

Back to top button