জামালপুর

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুক না পেয়ে  স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ আমিনুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি মোঃ আমিনুল দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর এলাকার আমজলের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন- ‘২০১৮ সালে সুরুজ্জামান তার মেয়ে সুজলা আক্তারকে মোঃ আমিনুলের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও ২০২২ সালেরর ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তার স্ত্রী সুজনা আক্তারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে তার পেটে ও তলপেটে লাথি মারলে পর দিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা সুরুজ্জামান বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে তিনি তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

Related Articles

Back to top button