নদীর পাড় ভেঙে নিহতের পরিবার ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নদীর পাড় ভেঙে নিহত সুমনের পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহত সুমনের বাবা মায়ের হাতে ও আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অধিদপ্তর থেকে নিহত সুমনের পরিবার কে ২৫ হাজার টাকার চেক ও আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ মে উপজেলার চিকাজানী ইউনিয়নের খানপাড়া এলাকায় নৌকা পাড়ে বেড়াতে গিয়ে নদীর পাড় ভেঙে যমুনা নদীতে নিখোঁজ হন নৌকার মাঝি সুমন। নিখোঁজের চার দিন পর যমুনা নদীতে সুমনের লাশ ভেসে উঠে।




