দেওয়ানগঞ্জ

অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদহীন কীটনাশক রাখার অভিযোগে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ) বিকেলে পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত থেকে জানা গেছে- দেওয়ানগঞ্জ বাজারে বেশি দামে সার বিক্রির দায়ে সার ব্যাবসায়ী সুকুমার সাহাকে ১০ হাজার টাকা ও দোকানে মেয়াদহীন কীটনাশক রাখার দায়ে নেপাল চন্দ্র সাহা ও বিকাশ চন্দ্র সাহা নামের দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন বলেন- অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং মেয়াদহীন কীটনাশক রাখার অভিযোগে অন্য দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে সার বিক্রি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button