মাদারগঞ্জ

পৌর আওয়ামীলীগের সভাপতিসহ ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার: জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় অভিযুক্ত  আওয়ামী লীগের ৮ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামীরা হলেন, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম জুয়েল, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন এবং পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজমসহ মোট ৮ জন।

মামলার থেকে জানা যায়- বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা তিনটি পৃথক মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button