দেওয়ানগঞ্জ

তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ভূমি সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button