জামালপুর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এ সময় প্রত্যেক শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়।

শনিবার জামায়াতের জেলা কার্যালয়ে জেলার ১৮ জন শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- জামায়াতে ইসলামী ৫ আগস্ট থেকেই শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে নিজেদের পরিবারের সদস্য মনে করেন। একই সঙ্গে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

Related Articles

Back to top button