রৌমারী-চর রাজিবপুর

রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম):  কুড়িগ্রামের রৌমারীতে রাজনৈতিক হেনস্তার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি।

শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে গোলাবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

ভুক্তভোগী মজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন- রাজনৈতিক হেনস্তার উদ্দেশ্যে একটি নারীকে দিয়ে আমার নামে অপহরণ মামলা দায়ের করা হয়। সেটা আবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইস বুকে প্রচার করে। মিডিয়াকর্মীরা প্রকৃত ঘটনা উৎঘাটন না করেই কারো প্ররোচনায় এই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে। যাহা মানষিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করার অনুরোধ করছি। এ মিথ্যা সংবাদ প্রচারে আমার ও আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। একটি মহল রাজনৈতিক পথ থেকে সড়ানোর জন্যই এই অপ-প্রচার করার চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Back to top button