বকশীগঞ্জ

কামরাঙা গাছের সাথে ঝুলছিলো মোতালেব সরকারের মরদেহ

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে কামরাঙা গাছের সঙ্গে ঝুলে থাকা মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়ির পাশে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

স্থানীয়রা জানান- মোতালেব সরকার বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির সামনের একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।

Related Articles

Back to top button