ইসলামপুর

তিস্তা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ইসলামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে ঘুন্টির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি।

জিআরপি জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেন- ট্রেনটি ইসলামপুর রেলস্টেশনের নিকটবর্তী ঘুন্টির মোড় এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Back to top button