সারাদেশ

টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। একই সঙ্গে দলটির এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ তুলে ধরেন- ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশন কর্মসূচিতে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শাখার আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।

এর আগে বিকেল ৩টায় শহরের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী আব্দুস সাত্তার এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার।

এছাড়া সেখানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button