জামালপুর

আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। হলের শিক্ষার্থী বা আশপাশের কোনো বাসিন্দা তাকে দেখে চিনতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান- খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। নিহত যুবক ওই হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে মারা গেছেন এবং কেন এখানে এসেছিলেন, তা পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button