ইসলামপুররাজনীতি

‘দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়’- মোঃ ছামিউল হক

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন- ‘দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।’

রবিবার বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মী সমর্থক  অংশগ্রহণ করেন।

এরপর গণমিছিল বের করা হয়।

তিনি আরও বলেন-‘ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার।

জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলেন।

Related Articles

Back to top button