জামালপুর

৩০ বছর পর জামালপুর সদর- ৫ আসনে বিএনপির জয়

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের দীর্ঘ আধিপত্য ভেঙে দীর্ঘ ৩০ বছর পর জামালপুর-৫ (সদর) সংসদীয় আসনে বিএনপির জয় পেয়েছে ।

জামালপুর-৫ আসনে সর্বশেষ ১৯৯১ সালে বিএনপি জয় পেয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী ছিলেন মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সাল থেকে টানা ২০২৪ পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করেন। ফলে প্রায় ৩০ বছর ধরে এ আসনে বিএনপি জয়শূন্য ছিল। এবারের নির্বাচনে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১৬২টি কেন্দ্রের মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন  ১লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী আব্দুস সাত্তার ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ৮৬হাজার ১৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন-‘এই বিজয় শুধু বিএনপির বিজয় না, জামালপুর বাসীর বিজয়। এই বিজয় গনতন্ত্রের বিজয়।  জামালপুর সদরে আমরা ৩০ বছর উন্নয়ন বঞ্চিত ছিলাম। এখন আমরা সবাই মিলে একটি সুন্দর জামালপুর গড়ে তুলবো।’

ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। জেলায় ৬২৩টি ভোটকেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Articles

Back to top button