সারাদেশলাইফস্টাইল

বায়োজিন কসমেসিউটিক্যালস এখন ময়মনসিংহে

২০তম শাখার উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

স্টাফ রিপোর্টার: ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ-সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই, এক ছাদের নিচে।

শনিবার বিকালে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট অথেনটিক ডার্মো-কসমেটিক পণ্যের সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন-“বায়োজিনের সঙ্গে আমি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আমাকে সবসময় মুগ্ধ করেছে। দেশের বাইরে এবং দেশে—দুই জায়গাতেই আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানের ক্ষেত্রে কোনো পার্থক্য পাইনি; বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। আমি বিশ্বাস করি, ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে সন্তুষ্ট হবেন।”

প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল বলেন-“দীর্ঘদিন ধরে বিজ্ঞানসম্মত উপায়ে ত্বক ও চুলের যত্ন প্রদান করে আসছে বায়োজিন। ময়মনসিংহে নতুন শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হলো।”

তিনি বলেন- বায়োজিনের স্কিনকেয়ার সেবা নির্ভর করে বৈজ্ঞানিক ডেটা, গবেষণা, ত্বক ও চুলের ধরন ও প্রয়োজনের ওপর। প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক সমাধান প্রদান করা হয়। স্কিনকেয়ার খাত এখন এআই যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন- অনেকেই অনুমাননির্ভর পণ্য ব্যবহার করে বিভ্রান্ত হন। কার ত্বকের ধরন কী, কোন পণ্য উপযোগী, ঘরোয়া রেমেডি কতটা নিরাপদ-এমন নানা প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান দিতেই বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। বায়োজিনের ওয়েবসাইট (https://bioxin.com/) ভিজিট করে যে কেউ বিনামূল্যে স্কিন টেস্টসহ বিস্তারিত তথ্য পেতে পারেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বায়োজিন কসমেসিউটিক্যালস অর্জন করেছে উল্লেখযোগ্য স্বীকৃতি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’-এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে বায়োজিন।

স্কিনকেয়ার শিল্পে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যম-বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি ও ফক্স নিউজসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও বায়োজিনের কার্যক্রম প্রশংসিত হয়েছে।

ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস ত্বক ও চুলের ব্যক্তিকেন্দ্রিক, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক সেবাকে দেশের আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Related Articles

Back to top button