সারাদেশ

অ্যাডভোকেট ফারুক হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক, সহকারী এটর্নি জেনারেল ও আইনজীবি অ্যাডভোকেট মো: ফারুক হোসেন তপাদারের আয়োজনে শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের সুপরিচিত ‘রেডচিলি রেস্টুরেন্টে’ এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিকাল ৪ ঘটিকা থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজক অ্যাডভোকেট মো: ফারুক হোসেন তপাাদার বলেন-“রমজান আমাদের ত্যাগের ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ব্যস্ততার মাঝেও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল বন্ধুদের সাথে নিয়ে ইফতারের এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। সকলের ভালোবাসা ও সহযোগিতায় আগামীতেও এমন সেবামূলক ও সামাজিক কাজ অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। অতিথিরা এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইফতার শেষে উপস্থিত সকলে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

Related Articles

Back to top button